৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:২৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

আশাশুনিতে ভাঙন কবলিত নদীর স্রোতে ভেসে যাওয়া মুক্তিযোদ্ধার লাশ এক দিন পর উদ্ধার

প্রকাশিত: জুন ১২, ২০২০

  • শেয়ার করুন

সাতক্ষীরা আশাশুনির খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার একদিন পর এক মুক্তিযোদ্ধার লাশ পাওয়া গেছে।

শুক্রবাার (১২ জুন) সকালে খোলপেটুয়া নদীর হাজরাখালি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ খোলপেটুয়া নদীর হাজরাখালি পয়েন্টের তাজেল সানা-বাবু সানার বাড়ির বিপরীতে নদীর চরে কেওড়া গাছে বেঁধে ছিল।
নিহতের নাম আব্দুস সামাদ সানা (৬০)। তিনি আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে।
নিহতের ছেলে আমিরুল সানা ও জিয়ারুল সানা জানান, ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালির একাংশ বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে সেখানে একটি খালের সৃষ্টি হয়। বেঁড়িবাধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে তারা দুই ভাই ও তার বাবাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই খাল পার হতে গিয়ে ভাটার তীব্র টানে তাদের বাবা খোলপেটুয়া নদীতে ভেসে যান। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল ৮ টার দিকে দিকে হাজরাখালি এলাকায় তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন