২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:০৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১

  • শেয়ার করুন

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল, সবকটি ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল টাইগারদের। অবশেষে হারের বৃত্ত ভেঙে ঘরের মাঠে মধুর জয় পেল বাংলাদেশ। এদিন ব্যাট হাতে বেশি রান করতে পারেনি বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাকিবের ৩৬ রানের সঙ্গে নঈমের ৩০ আর আফিফের ২৩ রানে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩১ রান। জবাবে ১০৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নাসুম আহমেদ। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।

১০৮ রানে যে অস্ট্রেলিয়াকে আটকে দেওয়া সম্ভব তা হয়তো খেলা শুরুর প্রথম বল আগে পর্যন্ত কেউ কল্পনাও করেনি বাংলাদেশ দল। প্রথম বলেই মাহেদি হাসান ফেরান অ্যালেক্স কারিকে। এর পরের দুই ওভারে নাসুম-শাকিবের টানা দুই উইকেট। তিন ওভারে তিন উইকেট হারিয়ে তখন কাঁপছে অস্ট্রেলিয়া। ম্যাচে ফিরে আসার চেষ্টা চালাচ্ছিল মার্শ ও ওয়েড। ওয়েডকে ফিরিয়ে নাসুম স্বস্তি এনে দিলেন। তবে গলার কাঁটা হয়ে দাঁড়ান মার্শ। তাকেও ফেরান নাসুম। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে অজিদের একাই গুঁড়িয়ে দিলেন এই স্পিনার। শেষ পর্যন্ত ১০৮ রানেই আটকে যায় অজিদের ইনিংস।

প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ১৩১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগাররা ১৩১ রান তোলে। সর্বোচ্চ ৩৬ রান করেন শাকিব আল হাসান। শুরুতে উইকেট পড়ার পর তিনি ধরে খেলেছিলেন। ওপেনার মহম্মদ নঈমের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩০ রান। শেষ দিকে আফিফ ১৭ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হ্যাজেলউড। ২ উইকেট নেন মিচেল স্টার্ক।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন