১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

৫-১১ বছরের শিশুদের জন্য যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকা অনুমোদন

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২১

  • শেয়ার করুন

করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (২৯ অক্টোবর) দেশটির খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এই অনুমোদন দেয়।

শনিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স। ফাইজারের টিকার এই অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের ২ কোটি ৮০ লাখ শিশুকে করোনা টিকার আওতায় আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়ার সুপারিশ করে এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সেসময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-সহ বিশ্বের হাতেগোনা মাত্র কয়েকটি দেশ অল্পবয়সী শিশুদের করোনা টিকা দেওয়া শুরু করেছে। ফাইজারের টিকা অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রও এই তালিকায় যুক্ত হলো।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে জানিয়েছেন, ‘একজন মা ও চিকিৎসক হিসেবে আমি এটা জানি যে- আজকের এই অনুমোদনের জন্য এতদিন ধরে শিশুদের বাবা-মা, কেয়ার গিভার, স্কুল স্টাফ এমনকি শিশুরাও অপেক্ষা করছিলেন।’

তার ভাষায়, ‘ছোট ও অল্পবয়সী শিশুদের টিকার দেওয়ার মাধ্যমে স্বাভাবিক পরিবেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতির কাছাকাছি পৌঁছাতে পারি আমরা।

এদিকে চলতি সপ্তাহেই ফাইজার-বায়োএনটেক কর্তৃপক্ষ জানিয়েছিল যে, শিশুদের শরীরে করোনা প্রতিরোধে কার্যকরী হওয়ায় মার্কিন সরকার ৫ কোটি ডোজ তাদের কোভিড-১৯ টিকা কিনেছে। এমনকি পাঁচ বছরের কমবয়সী শিশুদেরকেও এই হিসাবে মধ্যে রেখেই টিকা নিয়েছে দেশটি।

এর আগে গত সেপ্টেম্বরে ফাইজার-বায়োএনটেক জানিয়েছিল, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের টিকা নিরাপদ বলে পরীক্ষায় দেখা গেছে। এছাড়া এই টিকা শিশুদের শরীরে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে বলেও সেসময় জানিয়েছিল সংস্থাটি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন