১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:০৫

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

৩ জঙ্গি গ্রেফতারের ঘটনায় রামপালে মামলা দায়ের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩

  • শেয়ার করুন

রামপাল প্রতিনিধি : রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩ জঙ্গি আটকের ঘটনায় রামপাল থানায় সন্ত্রাসবাদ বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে। ঢাকার এন্টি টেররিজম ইউনিটের এসআই আব্দুর রহিম চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইন ২০১৩ এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট থানার আজরা দিয়াপাড়া গ্রামের আ. রশিদ মোল্লার পুত্র শীর্ষ জঙ্গি প্রধান মো. জুয়েল মোল্লা (২৯), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার সরদারপাড়ার (স্কুল পাড়া) মৃত আশরাফুল ইসলামের পুত্র শীর্ষ দ্বিতীয় প্রধান মো. রুহুল হোসেন রাহুল (২১) ও একই থানার নলডাঙ্গা গ্রামের মকছেদ আলীর পুত্র মো. গাজীউল ইসলাম (৪০)।

রামপাল থানা ও ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পু্লিশ সুপার (অপারেশন) মো. ছানোয়ার হোসেন ( মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) এর পাঠানো প্রেস রিলিজ এ জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন “তাওহীদুল উলূইয়্যাহ” (আল জিহাদী) নামের একটি উগ্রবাদী সংগঠন করে তারা সশস্ত্র উগ্রবাদী মতবাদের ব্যাপক প্রচার-প্রচারণা ও নানামুখী উসকানীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। নতুন ওই সংগঠনের শীর্ষ নেতা ও অন্যান্য সদস্যরা আইটি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন, বোমা তৈরীর কৌশল শিক্ষা এবং সংগঠন পরিচালনার জন্যে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিল।

এন্টি টেররিজম এর ইউনিটের একাধীক টিমের সদস্যরা বিভক্ত হয়ে রামপালের ফয়লাহাট থেকে জঙ্গি প্রধান জুয়েল মোল্লাকে ১৩ সেপ্টেম্বর রাতে আটক করেন। তার কাছ থেকে সংগঠনের নতুন ৮ টি পতাকা জব্দ করে এন্টি টেররিজম এর সদস্যারা। তার দেয়া তথ্যমতে জয়পুরহাটের আক্কেলপুর থানার সরদারপাড়া থেকে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় শীর্ষ জঙ্গি মো. রুহুল হোসেন কে আটক করে। তার দেয়া তথ্যমতে ঢাকার ভাসানটেক এলাকা থেকে জঙ্গি মো. গাজীউল ইসলামকে গ্রেফতার করা হয়।

এরা সদস্য সংগ্রহের জন্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে “সাহেবের কিরান বারাহ” (দারুল জান্নাত) নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যাবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম বা আনসার উল্লাহ বাংলা টিমের অনুসারী হলেও নতুন সংগঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিল। ইতিমধ্যে অসংখ্য যুবক এ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছে। এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা তাদের নামের তালিকা করে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূইয়্যাহ (আল জিহাদী) এর ৩ জন সদস্যকে আটক করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। এদের শীর্ষ জঙ্গি জুয়েলকে ফয়লাহাট থেকে প্রথম আটক করায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইনে ব্যাবস্হা গ্রহন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন