২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:২৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

১৭৩ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়লো উড়োজাহাজ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২

  • শেয়ার করুন

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রোববার ১৭৩ আরোহী নিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়েছে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ। এ সময় যাত্রীবাহী প্লেনটির অনেকাংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে যাত্রীদের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এপি ও আল-জাজিরার।

সোমবার ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবু প্রদেশের ম্যাকটন দ্বীপের বিমানবন্দরটিতে দুর্ঘটনায় অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনাকবিলত উড়োজাহাজের একধিক ছবি প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

কোরিয়ান এয়ার জানিয়েছে, কোরিয়ান এয়ারের ফ্লাইট কেই৬৩১ মডেলের এই ফ্লাইটটি সিউল থেকে সেবুর উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজটি দুই বার অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে তৃতীয় দফায় চেষ্টা করলে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে রানওয়ে থেকে ছিটকে যায়।

আল-জাজিরা জানায়, কোরিয়ান এয়ারের ওই ফ্লাইটিতে ১১ জন ক্রু সদস্য এবং ১৬২ জন যাত্রী ছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন