১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:১১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

১ম মরহুম নুরুজ্জামান খোকন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর বাগমারায় রহিম সড়কে ১ম মরহুম নুরুজ্জামান খোকন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যম্ত অনুষ্ঠিত সিক্স সাইট ক্রিকেন্ট টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঊষান ওয়েভ।
রানার আপ হয়েছে ডি কে স্টাইকার।
ম্যান অব দা ফাইনাল ঊষান ওয়েভের খেলোয়াড় নাঈম,
ম্যান অব দা টুর্নামেন্ট হয়েছে ডি কে স্টাইকারে খেলোয়াড় মেহেদী।বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।
এ সময় তিনি বলেন, ওয়ার্ডে ছেলে -মেয়েদের খেলা ধূলার জন্য পার্ক এর ব্যবস্থা করা হবে। খেলাধূলা শুধুমাত্র ছেলে-মেয়েদের মানসিক ও শারীরিক উন্নয়ন ঘটায় না। খেলাধূলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে রক্ষা করবে।
এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন শমশের আলী মিন্টু, কাউন্সিলর ২৪ নং ওয়ার্ড। এ সময় তিনি এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। এবং খেলাধূলার গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রয়াত নুরুজ্জামান খোকনের পুত্র খায়রুজ্জামান সজিব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাজেদা খাতুন, সংরক্ষিত কাউন্সিলর, ২৪,২৭ ও ২৮ নং ওয়ার্ড, মোল্লা খায়রুল ইসলাম, এস ওয়াহিদুর রহমান বাবুল, মোহাম্মদ আলী, সাংবাদিক তরিকুল ইসলাম, মোঃ মজিবুর রহমান ফয়েজ, মোঃ আল-বেল্লাল, আসাদুজ্জামান রাসেল, সাংবাদিক অভিজিৎ পাল, তানজীদ আহমেদ মিশু, মোঃ বাবু, মঞ্জুর শাহিন রুবেল, নাঈম হাসান আসিফ, সাগর মজুমদার, কাফি খান, শেখ রনি, ফয়সাল খান পরশ, মোঃ গুরুল শিকদার, রাকিবুল হাসান, ফারুক, মিলন, নয়ন, আশিক, জুনায়েদ হাসান শুভ্র, মেহেদী, আকরাম হোসেন প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন