২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৮:১৬

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি, অবরুদ্ধ কেএমপির ডেপুটি কমিশনারের কার্যালয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৪

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:

খুলনায় হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে উৎসব মন্ডল নামের একজন সনাতন ধর্মী যুবক কটুক্তি করায় বিচারের দাবিতে সোনাডাঙ্গাস্থ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ জনতা আন্দোলন করছেন। এর আগেও সে দুই দফায় কটুক্তি করেছে।
বুধবার সন্ধ্যার পরপরই এ আন্দোলন শুরু হয় এবং যত সময় ধরে এ যুবককে সবার সামনে যথাযথ বিচার করা না হবে তত সময় এ আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা বলেছেন। পুলিশ, নৌবাহিন, সেনাবাহিনীর অফিসারবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়কবৃন্দ বিক্ষোভকারীদের আইন হাতে তুলে না নিতে আহ্বান জানালেও তারা মানছেন না।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, সরকারি সুন্দরবন কলেজের ছাত্র উৎসব মন্ডল হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করেন। পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা উৎসব মণ্ডল’কে ধরে আইডি শনাক্তকরণের জন্য ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ)’র কার্যালয়ে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে ধীরে ধীরে বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন এবং তারা স্লোগান তোলেন উৎসবের বিচারের জন্য।
সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাইফুর রহমান বলেন, তিনি বলেন উৎসব মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। তিনি উত্তেজিত ছাত্রদের শান্ত থাকার জন্য অনুরোধ জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন