১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:৫৭

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

সার্ভার সমস্যায় বেনাপোলে পণ্য খালাস কমেছে ৭০ শতাংশ।

প্রকাশিত: মার্চ ১৩, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল স্থলবন্দরের কাস্টম হাউসে গত চারদিনে ইন্টারনেট সার্ভার সংযোগ না থাকায় চাহিদা মতো পণ্য খালাস নিতে পারছে না ব্যবসায়ীরা। এতে করে লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়ীদের।
রোববার (১৩ মার্চ) বিকেলে সার্ভার ত্রুটির বিষয়টি নিশ্চিত করে আমদানি-রফতানি কারকরা জানান, গত বুধবার (৯ মার্চ) সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত বেনাপোল কাস্টমসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। বৃহস্পতিবার (১০ মার্চ) সারাদিনে ৩০ মিনিটের জন্য ইন্টারনেট সংযোগ হলেও পরে তা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে শনিবার (১২ মার্চ) সকাল থেকে পুনরায় আবারও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে কাস্টমসে এন্ট্রি শাখায় প্রায় দেড় হাজার ফাইল পড়ে আছে। যার ফলে ব্যবসায়ীরা চাহিদা মত পণ্য খালাস করতে পারছে না।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, গত ৯ মার্চ ইন্টারনেট (সার্ভার) সংযোগের সমস্যা দেখা দেয়। কাস্টমসের ইন্টারনেট (সার্ভার) সংযোগ এনবিআর নিয়ন্ত্রণ করে থাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করা যায় দ্রুত সমস্যা সমাধান হবে।

বেনাপোল ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী জানান, প্রতিদিন বেনাপোল বন্দর থেকে বিভিন্ন ধরনের প্রায় ৫০০ ট্রাক পণ্য খালাস হয়ে থাকে। কিন্তু কাস্টমসে সার্ভার ত্রুটিতে পণ্য খালাসের পরিমাণ ১০০ ট্রাকে নেমে এসেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন