২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:০৩

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে গুলিতে দুই বাংলাদেশী নিহত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ-ভারত সীমান্তে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্তের খৈতলার বিপরীতে ভারতের দুবলী এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তে পৃথক ঘটনায় তাঁরা নিহত হন। বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কালিয়ানী সীমান্তে নিহত আবু হাসান (২৭) দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে। আর বলদিয়া সীমান্তে নিহত গরু ব্যবসায়ী মুনতাজ হোসেন (৪০) মৃত নজরুল ইসলামের ছেলে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, নিহত আবু হাসান চোরাকারবারির কাজ করত। তাঁর বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। আবু হাসানের পেটের একপাশে গুলি লেগে অপর পাশ ছিদ্র করে বের হয়ে গেছে। তবে, বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছে।

অপরদিকে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী মুনতাজ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আলম। তিনি জানান, ভারত থেকে অবৈধ উপায়ে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মুনতাজ মারা গেছেন। তাঁর মরদেহ দেশে ফেরত আনতে বিজিবিকে অনুরোধ করা হয়েছে।

বিজিবি-৬-এর অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘আমিও এমন খবর শুনেছি। তবে নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করেনি এবং বিএসএফের পক্ষ থেকে কর্মকর্তারা পরিষ্কারভাবে কিছুই জানাননি। জানতে পারলে আপনাদেরকে জানানো হবে।’

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন