৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৩:২৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

শ্যামনগর উপকূল রক্ষা বাঁধে আবারো ভাঙন

প্রকাশিত: জুন ২৩, ২০২৪

  • শেয়ার করুন

বিলাল হোসেন, শ্যামনগর:

শ্যামনগর উপজেলার গাবুরার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালিবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ১৫ নম্বর পোল্ডারের ৪০ থেকে ৫০ মিটার অংশ ভাঙন দেখা দিয়েছে।
৯নং সোরা গ্রামের মালীবাড়ি বেড়িবাঁধ এলাকার আশিকুর রহমান বলেন, শনিবার দুপুর থেকেই বাঁধ ধসে যেতে দেখা যায়। ভাঙন জায়গায় মাটি ও বস্তা ভর্তি বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ভাঙন আটকানোর চেষ্টা চলছে। তবে দুপুরের পরে ভাঙনের পরিধি বেড়েছে।
বাঁধের যে স্থান ভেঙে গেছে সেখানকার বাঁধ আর দুই থেকে তিন হাত বাকি আছে। ওই বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। ধসে যাওয়া স্থানে সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ পাশ থেকে মাটি কেটে ধসে যাওয়া স্থানে ফেলছেন আবার কেউ বস্তায় বালু ভর্তি করে ধসে যাওয়া বাঁধের স্থানে দিচ্ছেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুর হোসেন বলেন, এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাঁধের ওই স্থান ভাঙন দেখা দিয়েছিল। সে সময় পাউবো ওই বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। তবে সঠিক তদারকি না থাকায়। বাঁধটি মেরামতে ব্যাপক অনিয়ম হয়। এ কারণে মাস না পেরোতেই বাঁধটি ভাঙনের মুখে পড়েছে। তিনি আরও বলেন, শনিবার দুপুর থেকে ভাঙনকবলিত স্থানে নদের পানি লেগে বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাবুরা ৯নং সোরা মালীবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে। মেরামতের কাজ চলছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন