১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৫৬

শিরোনাম
শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শার্শায় সড়ক দূর্ঘটনায় মা ছেলের মৃত্যু আহত-১

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের নাভারণে ইট ভাটার ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সাথে থাকা রায়সা নামে (৭) শিশু আহত হয়েছে। শিশুটিকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার শিয়ালঘোনা গ্রামের শফুরা বেগম (৭২) ও তার ছেলে শফিকুল ইসলাম (৪২)।

শুক্রবার যশোর-সাতক্ষীরা সড়কের নাভারণ কামারবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলামের ভাইপো তৌহিদুল ইসলাম বলেন, আমার চাচা তার মেয়ে ও মাকে নিয়ে মোটরসাইকেলে চালিয়ে নাভারণ যাচ্ছিল।

পথিমধ্যে আনসার ক্যাম্প সংলগ্ন কামারবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে চাচা শফিকুল ইসলাম মারা যান এবং বেলা তিনটার দিকে দাদী শফুরাও মারা যান। চাচাতো বোন রায়সা হাসপাতালে ভর্তি আছে।

হাসপাতলের জরুরী বিভাগের চিকিৎসক অমিয় দাশ মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

নাভারন হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান বলেন, ট্রাক চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৩/০৪ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন