১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:৫৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

শার্শায় মাছের ঘেরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ।

প্রকাশিত: মে ৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
শার্শায় একটি মাছের ঘেরে বিষ দিয়ে ১০ লক্ষ টাকার বিভিন্ন জাতের মাছ মেরে ফেলেছে। উপজেলার বালুন্ডা দক্ষিনপাড়া গ্রামে তৌহিদুর রহমান নামে এক ব্যক্তির মাছের ঘেরে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাত্রে। মৃত মাছ ওই এলাকার শত শত মানুষ পানিতে নেমে ধরে নিয়ে যাচ্ছে। আর মাছ চাষী মাথায় হাত দিয়ে বসে আছে ওই ঘেরের পাশে। উৎসুক জনতা ঘেরের পাড়ে দাঁড়িয়ে মরা মাছ ধরার দৃশ্য দেখছে। তৌহিদুর রহমান শার্শা উপজেলার মহিষাকুড় গ্রামের কাশেম আলীর ছেলে।
মাছের ঘেরের নাইট গার্ড আলতাফ হোসেন বলেন সে রাত্রে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আনুমানিক ২ টার দিকে মাছ লাফালাফির শব্দ শুনতে পায়। তখন লাইট মেরে দেখে অনেক মাছ মরে ভেসে উঠেছে। এতে তার সন্দহ হয় হয়ত অক্সিজেন এর অভাবে এরকম হয়েছে। এরপর সে গ্যাস ট্যাবলেট দেয় ঘেরে। তাতেও কোন পরিবর্তন দেখা দেয় না। একের পর মাছ মরে ভাসতে থাকে। এরপর আমি ঘেরের মালিক তৌহিদুরকে খবর দেই।

স্থানীয়রা বলেন, এটা অক্সিজেনের অভাবে মারা যায়নি। ঘেরে কেউ বিষ প্রয়োগ করেছে। ঘেরের প্রায় দেড় থেকে ২ শত মন মাছ মরেছে।
ঘের মালিক তৌহিদ বলেন সে একজন মাছ চাষী। তার কয়েকটি ঘের রয়েছে। হয়ত কেউ শত্রুতা মুলক ভাবে মাছ মারতে বিষ প্রয়োগ করেছে। কাউকে সন্দেহ হয় কি না জানতে চাইলে সে বলে আমি কাউকে বিষ দিতে দেখি নাই। আন্দাজে কারো নাম বল্ওা ঠিক হবে না। আমার প্রায় ১০ লক্ষ টাকার মাছ মেরেছে। আমি সরকারের কাছে ক্ষতি পুরুন দাবি করছি। এ বিষয় থানায় বা অন্য কোথাও কোন অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে বলে আন্দাজে কি অভিযোগ কার নামে করব? তবে কিছু মরা মাছ ধরে নাভারন, বাগআচড়া, জামতলা, মনিরামপুর পাঠিয়েছি। ঘেরে পাঙ্গাস, তেলাপিয়া এবং রুই, কাতলা ও মৃগেলের চারা মাছ ছিল।
গ্রামের আফজাল হোসেন বলেন এটা পরিকল্পিত ভাবে বিষ প্রয়োগ করে মাছ মারা হয়েছ্।ে এই ভাবে যদি ঘেরে বিষ প্রয়োগ করে তবে মাছ চাষীরা নিরুৎসাহী হবে মাছ চাষ করতে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬/০৫/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন