২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:২৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

রামপালে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

প্রকাশিত: মে ৪, ২০২৪

  • শেয়ার করুন

রামপাল প্রতিনিধি : রামপালে সড়ক দুর্ঘটনায় আবারো প্রাণ হারালেন মোঃ হানিফা শেখ (২২) নামের এক যুবক। খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে সড়কে শনিবার (৪ মে) বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খুলনা থেকে মোংলাগামী গ্যাসের সিলিন্ডার বোঝাই বসুন্ধরার একটি ট্রাক বাইসাইকেল আরোহী হানিফাকে চাপা দেয়। এ সময় ভিকটিমের মাথা ট্রাকের চাকা পিষ্ট হয়ে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফা নিহত হন।
রামপাল থানার ওসি সোমেন দাস জানান, খবর পেয়েই ফোর্স পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ৩ জন নিহত হন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন