১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:০১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন, মানবতার জন্য কাজ করতেন-খুলনায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত: মে ৮, ২০২৪

  • শেয়ার করুন

পিআইডি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান এবং লোকমেলা’র উদ্বোধন বুধবার বিকালে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু’।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাস্তবকে বুঝতেন বলে তিনি এখনো প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন, মানবতার জন্য কাজ করতেন। জমিদার পরিবারে জন্ম নিলেও জীবনের ঘাত-প্রতিঘাত থেকে শিক্ষা নিয়েছেন তিনি। তাঁর জীবদ্দশাতেই তার তিন পুত্র-কন্যার মৃত্যু হয় এবং রবীন্দ্রনাথের ৪২ বছর বয়সে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। তিনি কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি বরং তাঁর শিক্ষা ছিলো বিশ^জনীন। তিনি যেমন বিজ্ঞানমনস্ক ছিলেন, তেমনি ছিলেন অসাম্প্রদায়িক। তাঁর কৃষি বিষয়ে উন্নত ভাবনার জন্য নিজের পুত্রকে কৃষি বিষয়ে বিদেশ থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত করেন। তিনি বিশ^ ভারতী, শান্তি নিকেতন প্রতিষ্ঠা করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবন-আচার-আচরণ হলো সংস্কৃতি। রবীন্দ্রনাথ সংস্কৃতিবান ও মানবপ্রেমী মানুষ ছিলেন। জমিদার হয়েও তিনি কখনো প্রজাদের সাথে জমিদারসুলভ আচরণ করেননি বরং মানুষের দু:খ-কষ্ট বোঝার চেষ্টা করতেন। রবীন্দ্রনাথের মানবপ্রেম ও স্বদেশ ভাবনাকে ধারণ করতে পারলে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবো।
খুলনা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন ফুলতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃণাল হাজরা।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী তিন দিনব্যাপী লোকমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন