২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২২

  • শেয়ার করুন

যশোরে বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু ̈হয়েছে। মৃতরা হলো-যশোর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আবু হুসাইন আকাশ (১২) ও তার বোন জান্নাতুল সামিরা (৫)। তাদের পিতা মো. কবীর হোসেন যশোর ক্যান্টনমেন্টের সৈনিক।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের কবির উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ওসি ফিরোজ উদ্দীন জানান, কবীর হোসেন পরিবার নিয়ে যশোর শহরের রায়পাড়া তেঁতুলতলায় বসবাস করেন। বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামে তার বাড়ি। সেখানে একতলা একটি বাড়ি তৈরি করেছেন তিনি। শুক্রবার সপরিবারে তা দেখতে যান। ওই বাড়ির ছাদে উঠে খেলা করছিল দুই ভাই-বোন। এ সময় বাড়ির নিচতলায় করা একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে আকাশ বিদ্যুতায়িত হয়। সামিরা ভাইয়ের গায়ে হাত দিলে সেও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন