২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৩:১১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

মোংলা বন্দরে চালু হলো ই পেমেন্ট সিস্টেম সেবা

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪

  • শেয়ার করুন

মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল ধরণের রাজস্ব অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আদায়ের লক্ষ্যে e-Payment System Service উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি) মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী e-Payment System Service শুভ উদ্বোধন করেন। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), প্রধান অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মো. সিদ্দীকুর রহমানসহ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং ব্রাক ব্যাংক পিএলসি’র প্রতিনিধিবৃন্দ।

স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষের সার্বিক কর্মকাণ্ড ডিজিটালাইজেশনের মাধ্যমে সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছে। e-Payment System Service উদ্বোধনের মাধ্যমে স্মার্ট বন্দরে রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল মোংলা বন্দর কর্তৃপক্ষ। এখন থেকে বিশ্বের যেকোন প্রান্তে বসে বন্দর ব্যবহারকারীগণ অনলাইনের মাধ্যমে তাঁদের বিল পেমেন্ট করার পাশাপাশি সকল সেবা নিতে পারবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন