২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:১৮

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম, ১৬ অক্টোবর ২০২৫: সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৫-১০-২০২৫) কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ‘বানৌজা শহীদ ফরিদ’। এ সময় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করায় ০৩ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়।

ট্রলার তিনটি তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ১০ টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫ শত মিটার অন্যান্য জাল এবং ইশিলসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা।

অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার সাথে জড়িত ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।”

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন