২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:১৬

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ভোমরা স্থলবন্দর সড়ক পরিবহন শ্রমিকলীগের নতুন কমিটি অনুমোদন 

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়ক পরিবহন শ্রমিকলীগ গত ৩০ জুলাই ২০২১ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী নির্বাহী কমিটি অনুমোদনের জন্য লিখিত আবেদনপত্র পাঠায়। এ আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী নির্বাহী কমিটির অনুমোদন দেয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইনসুর আলী কর্তৃক স্বাক্ষরিত এক অনুমোদিত পত্রে বিল্লাল হোসেনকে সভাপতি, মোনাজাত গাজীকে কার্যকরী সভাপতি, মহাসিন গাজী, সৈয়দ আলী মন্ডল, আব্দুর রাজ্জাক, মনোতোষ কুমার দাশ, আবুল হোসেন ও জাকির হোসেনকে সহ সভাপতি পদে ঘোষণা দেওয়া হয়। এছাড়া রিয়াজুল ইসলামকে সাধারন সম্পাদক, আব্দুল কাদের ও রফিকুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল আলিমকে সাংগাঠনিক সম্পাদক, আলাউদ্দিনকে সহ সাংগাঠনিক সম্পাদক, আব্দুর রশিদকে প্রচার সম্পাদক, আমিনুর রহমানকে সহ প্রচার সম্পাদক, আব্দুল গফফারকে অর্থ সম্পাদক, সাইফুল ইসলাম বকুলকে সহ অর্থ সম্পাদক, মূসা আমীন গাজীকে দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর হোসেনকে সহ দপ্তর সম্পাদক, আলমকে সড়ক বিষয়ক সম্পাদক, ওমর ফারুককে সহ সড়ক বিষয়ক সম্পাদক, আব্দুর রহমানকে শ্রমিক কল্যান সম্পাদক, জিয়াউল ইসলামকে আইন বিষয়ক সম্পাদক, আব্দুস সাত্তারকে ধর্ম বিষয়ক সম্পাদক, নাসিরুল ইসলামকে শিক্ষা বিষয়ক সম্পাদক, নাসিরুদ্দিনকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, আব্দুল গফফার গাজীকে সমাজ কল্যান সম্পাদক, মনিরুল ইসলামকে ত্রান ও পূণর্বাসন সম্পাদক, জসীমউদ্দীনকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আব্দুর রহমানকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং জিয়ারুল ইসলাম, ফারুক আহমেদ, সাগর হোসাইন, রেজাউল ইসলাম ও ফরিদ মৃধাকে কার্যকরী সদস্য পদে ঘোষনা দেওয়া হয়।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন