১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৫২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ভোমরায় তামান্না স্টোরের মালিক ইকবল ৭ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১

  • শেয়ার করুন

সীমান্ত ব্যুরো, সাতক্ষীরা ঃ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে লহ্মীদাঁড়ী নব উদয়ন সংঘের নিচতলার ভাড়াটিয়া তামান্না স্টোরের মালিক ইকবল হোসেনকে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ইকবল হোসেন সাতক্ষীরা সুলতানপুর গ্রামের মৃত শেখ নুরুল ইসলামের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান তামান্না স্টোরে সাতক্ষীরা সদর থানার এসআই শাহাজালালের নেতৃত্বে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযান চলাকালীন সময়ে দোকানের ভিতরে থাকা বিস্কুট, আইসক্রিম ও মিষ্টির প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ৭ বোতল ফেনসিডিল ও ফেনসিডিলের ৫টি খালি বোতল উদ্ধার করে পুলিশ। বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্রে অভিযোগ, তামান্না ষ্টোরের মালিক ইকবল হোসেন দীর্ঘদিন যাবত মাদক বানিজ্য চালিয়ে আসলেও কৌশলগত কারনে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল সে। বহিরাগত উঠতি বয়সের মাদক সেবীরা প্রতিদিন ভিড় জমাতো তার ব্যবসা প্রতিষ্ঠানে। খরিদ্দার পরিচয়ে দোকানে প্রবেশ করে নির্বিঘেœ পান করত ফেনসিডিল। এক পর্যায়ে জনৈক মাদকসেবীর সঙ্গে ফেনসিডিল নিয়ে দর কষাকষিতে মনোমালিন্যের সৃষ্টি হয়। মাদক ব্যবসায়ী ইকবল হোসেনের সঙ্গে ওই মাদকসেবীর রেষারেষির কারনে সদর থানা পুলিশকে গোপন ব্যবসার তথ্য জানালে, পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠান তামান্না স্টোরে অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ ইকবল হোসেনকে আটক করে সদর থানায় নিয়ে যায়। মাদক ব্যবসায়ী ইকবল হোসেনের মাদকদ্রব্যসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন