৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৩৫

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ভারতে পাচার  ৭ তরুনীকে বেনাপোলে হস্তান্তর।

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ তরুনীকে দুই বছর পর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার  বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশে সোপর্দ করে।

ফেরত আসা তরুনীরা হলেন, যশোরের শিরিনা বিশ্বাস,কুড়ি গ্রামের আজ্ঞুমা সুমি,ফরিদপুরের মৌসুমি আক্তার, চট্রগ্রামের রিয়া আক্তার,শৃপুরের সোহাগী আক্তার মিম,খাগড়াছরির জাকিয়া আক্তার ও   সুনাম গঞ্জের সুমা আক্তার। এসব তরুনীদের সকলের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। গত দুই বছরে বিভিন্ন সময় এরা ভারতে পাচার হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, ইমিগ্রেশনে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে এসব তরুনীদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

পাচারের শিকার তরুনীরা  জানান, ভাল কাজ দেওয়ার নাম করে তাদেরকে সীমান্ত পথে ভারতে নেয় দালালরা।  পরে পাচারকারীদের খপ্পর থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছে তারা।

তরুনীদেরকে গ্রহনকারী এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভাল কাজের প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে এসব  তরুনীরা দুই বছর আগে ভারতে যায়। এসময় পাচারকারীরা তাকে ভাল কাজ না দিয়ে ঝুকি পূর্ণ কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতীয় একটি এনজিও সংস্থ্যা তাদেরকে ছাড়িয়ে নিজেদের  হেফাজতে রাখে। পরে  রাষ্ট্রীয় প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এসময়  তিনি আরো জানান, বর্তমান কোভিড পরিস্থিতির কারনে নিরাপত্তার কথা ভেবে কিশোরীকে যশোর গাজীর দরগায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হবে। কোয়ারেন্টাইন শেষে তাদেরকে আইনী সহয়তাসহ কর্মসংস্থানের বিষয়ে সহযোগীতা করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০২/০৯ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন