৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৪২

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর।

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।

ভারতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে হস্তান্তর।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাতটার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল  ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
২ থেকে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদ।
এনজিও সংস্থা যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার ১২ জন, রাইটস যশোর ৬ জন ও যশোর মহিলা আইনজীবি সমিতি ১ জনকে গ্রহণ করেছে।

জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভারতে পাচার করে ছিল। আজ তারা বাংলাদেশে এসেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি রাজু আহমেদ বলেন, ‘সেখানে অবৈধভাবে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ পাচার হওয়াদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে পুনেতে অবস্থানরত রেসকিউ ফাউন্ডেশন সহ বিভিন্ন এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখে। পরে তাদের সার্বিক সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’
ফেরত আসারা নড়াইল,নারায়ণগঞ্জ,খুলনা,যশোর,গোপালগঞ্জ,ফরিদপুর কক্সবাজার, নরসিংদী ও শেরপুর জেলার বাসিন্দা।
প্রেরক

মিলন হোসেন বেনাপোল
তারিখ ২১/১০/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন