২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৪:৫৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

ব্রিজে লঞ্চের ধাক্কা, ৩ জনের প্রাণহানি

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২

  • শেয়ার করুন

ঢাকা থেকে ছেড়ে আসা স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটেছে। এতে লঞ্চের ছাদে থাকা পানির ট্যাংক পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ থেকে ৬ জন গুরুত্বর আহত হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল। এ সময় আহত হন হিরা, সাগর রাব্বি নামে দুজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের উপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রী মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এর মধ্যে একজনকে ঢাকা পাঠানো হয়েছে।
গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে পড়ে রয়েছে। আমরা টাংকের নিচে চাপা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে তিনজন মারা গেছে। একজনকে ঢাকা পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন