১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ২:১৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক: ব্যাংকিং সেক্টরে কথিত বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল এবং দেশব্যাপী মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগের দাবিতে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় নগরীর ডাকবাংলা চত্বরে ‘বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ, খুলনা’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, খুলনা’ এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম খুলনার আহ্বায়ক, সরকারি বিএল কলেজের সাবেক ভিপি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক শেখ জাকিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মনজুর কাদের পাটোয়ারী মঞ্জু, গাজী শরিফুল ইসলাম অহিদ, মো. নাসির উদ্দিন, মো. মোজাহিদুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়া বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক এহসানুল মাহবুব সাকিরের সভাপতিত্বে বক্তব্য দেন মো. শিবলুর রহমান, মাহিদুল ইসলাম পান্না, মো. ইব্রাহিম খলিল, মো. মোকাররম, মো. হোসাইন শেখ, মো. তৈয়েবুর রহমান ও মো. রিয়াজ হোসেনসহ অনেকে।

বক্তারা বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকে দেওয়া সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। একই সঙ্গে দেশের প্রতিটি অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে যোগ্য, দক্ষ ও সৎ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে।

তাদের অন্যান্য দাবির মধ্যে ছিল, এস আলম কর্তৃক বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দিয়ে এস আলমের দায়-দেনা সমন্বয়, মিথ্যা তথ্য ও অপপ্রচার করে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

বক্তারা সতর্ক করে বলেন, উল্লেখিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে খুলনার গ্রাহকরা ইসলামী ব্যাংকের শাখাগুলো ঘেরাও করে অবৈধ কর্মকর্তা-কর্মচারীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।” তারা আরও জানান, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, লুটেরা এস আলমের প্রভাবমুক্ত একটি স্বচ্ছ ও জনগণের ব্যাংক গঠনে আমরা ঐক্যবদ্ধ। ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করতে ব্যাংক কর্তৃপক্ষের যেকোনো ইতিবাচক পদক্ষেপে আমরা পাশে থাকব।

এদিকে একই দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদ ফুলতলার যৌথ উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফুলতলা শাখার সামনের রফিক সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ফোরামের সভাপতি আলী আকবর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মো. শাহজাহান মোল্যা, আব্দুর রহিম খাঁন, তাবিব হাসান, মো. ইয়ামিন গাজী, মো. রিফাদ গাজী, শাওন বিশ্বাস প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন