২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১০:৩০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বেনাপো ল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ভিকটিমসহ ১ জন মানব পাচারকারী আটক।

প্রকাশিত: জুন ২৫, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারকালে ভিকটিমসহ আনিছুর রহমান (২৭), নামে এক মানব পাচারকারী আটক করেছে বিজিবি। এসময় তার কাছে ইয়াবা ট্যাবলেটও পান বিজিবি।বৃহস্পতিবার রাতে চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভিকটিম ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
আটক মানব পাচারকারী গাজিপুর জেলার মোল্ল্যাবাড়ি রোড হাউজপাড়া ১৭/১১ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ফজলুল হকের ছেলে। ভিকটিম হচ্ছে সিরাজগঞ্জ জেলার ইদ্রিস আলীর ছেলে ইউনুস আলী।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর পরিচালক, লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি জানান, মাদকদ্রব্য ও মানব পাচার রোধে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করছে। করোনা ভাইরাসের সংক্রমন ও বিস্তার রোধেও সীমান্ত জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্দর এলাকায় স্বাভাবিক কর্মকান্ডের আড়ালে মাদক চোরাচালান এবং মানব পাচাররোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।মাদক ও মানব পাচারের তথ্য অনুযায়ী অদ্য ২৪ জুন ২০২১ তারিখ বেনাপোল আইসিপিতে কর্মরত সুবেদার মোঃ আশরাফ আলী এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বৃহস্পতিবার রাতে বেনাপোলস্থ প্যাসেঞ্জার টার্মিনাল হতে সন্দেহ জনক মোঃ আনিছুর রহমান (২৭), পিতা-মোঃ ফজলুল হক, গ্রাম-মোল্লাবাড়ি রোড, হাউজপাড়া, ১৭/১১ গাজীপুর সিটি কর্পোরেশন, থানা ও জেলা-গাজীপুর এবং মোঃ ইউনুছ আলী (৩৬), পিতা-মোঃ ইদ্রিস আলী মন্ডল, গ্রাম- দুকুরিয়া, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে আনিছুর রহমান এর দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মোঃ আনিছুর রহমান আন্তর্জাতিক মানব পাচার চক্রের একজন সদস্য।তার স্বীকারোক্তিতে জানা যায়, মোঃ ইউনুছ আলীকে ভারতে রাজমিস্ত্রির কাজ দেয়ার লোভ দেখিয়ে মেডিক্যাল ভিসার মাধ্যমে ভারত নিয়ে কিডনি বিক্রি করার পরিকল্পনা ছিল।আটককৃত মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারী আনিছুর রহমান এর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৫/০৬ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন