৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৪৫

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড ৫ ট্রাক ভর্তি ব্লিচিং পাউডার পুড়ে ছাই। 

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২

  • শেয়ার করুন
মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ ট্রাক ব্লিচিং পাউডার পুড়ে ছাই।আজ শুক্রবার ভোর রাতে সেহেরি খাবার সময় আগুনের সুত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শি বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, সেহেরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডের গাড়ি পৌঁছানোর আগেই বন্দরে ৩৮ নং শেডে থাকা ব্লিচিং পাউডার ভর্তি ৫টি ভারতীয়  ট্রাক পুড়ে যায়।
বেনাপোল  বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পন্যচালানটি বুধবার ভারত থেকে ৫টি ট্রাকে আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক তেরপল  দিয়ে ঢেকে রাখার কারনে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে।
আগুন বর্তমানে  নিয়ন্ত্রণে রয়েছে তবে কত টাকার মালামাল পুড়ে  গেছে তা জানা যায়নি।
উল্লেখ্য ৫ মাস আগে ব্লিচিং ভর্তি অনুরূপ  ভারতীয় একটি  ট্রাক আগুন লেগে ট্রাক ও মালামাল সম্পুর্ন পুড়ে যায়।তবে স্থানীয়দের দাবি ফায়ার সার্ভিস কর্মিরা দেরিতে আসাতে ক্ষয়ক্ষতির পরিমান বেশি হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৫/০৪/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন