১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৩৩

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোল এনএসআইয়ের অভিযান,ভারতে পাচারের সময় ৩ পিস স্বর্ণেরবার সহ আটক ২ ।

প্রকাশিত: মে ২৫, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ৩ পিস স্বর্ণেরবার সহ
ফাহাদ উজ জামাল খান ও মোঃ নানটু খান নামে দুই স্বর্ন পাচারকারীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই।বুধবার সকালে ইমিগ্রেশন ভবনের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়।আটকের সময় শুল্ক গোয়েন্দাও উপস্থিত ছিলেন।

আটকরা হলো
শরিয়তপুর জেলার পালন থানার সোলপাড়া গ্রামের নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামাল খান ও একই এলাকার কাসেম খানের ছেলে নানটু খান।

বেনাপোল এনএসআই অফিসে ইনচার্জ এডি ফরহাদ হোসেন জানান.গোপন সংবাদে জানতে পারি দুইজন স্বর্ন পাচারকারী বাংলাদেশ থেকে পেটের মধ্যে করে স্বর্ন নিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারতে যাবে।এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এনএসআই এর একটি টিম ও শুল্ক গোয়েন্দাদের সঙ্গে নিয়ে ইমিগ্রেশন ও কাস্টমস ভবনের ভিতর যৌথ অভিযান চালিয়ে  তাদেরকে আটক করা হয়।

আটকের পর বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে এসে এক্সরে করে পেটে স্বর্ণের বার এর সদৃশ দেখা যায়। পরবর্তীতে   তার পেট থেকে  কালো টেপ মোড়ানো পাওয়া যায়। টেপ খুলে তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ৩৫০ গ্রাম।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৫/০৫/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন