১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:২৬

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

বেনাপোলে ট্রাকের মধ্যে মারা গেল ট্রাক চালক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১

  • শেয়ার করুন

বেনাপোল (যশোর) প্রতিনিধি :
বেনাপোল-যশোর সড়কের দীঘিরপাড় এলাকায় প্রচন্ড গরমে স্ট্রোক করে কাজল হোসেন (৫৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করে সহকর্মীরা। নিহত কাজল হোসেন ঝালকাঠি জেলার মৃত হোসেন আলী ফরহাদের ছেলে।
স্থানীয় বেনাপোল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: শাহীন জানান, কাজল হোসেন ভারতে রপ্তানির পণ্য নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১১-৪৩৫৩) গত ১০ দিন আগে বেনাপোল বন্দরে আসে। ট্রাক জটের কারণে তিনি সড়কের পাশে ট্রাক রেখে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকতেন। রবিবার সকালে তাকে হেলপার আবুল হোসেন ডাকতে গিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের ট্রাকের লোকজনকে ডাকেন। তারা এসে দেখেন কাজল হোসেন মারা গেছে। ট্রাকের মধ্যে প্রচন্ড গরমে স্ট্রোক করে মারা গেছে বলে সবার ধারনা। ঘটনাটি ফোনে তার পরিবারের কাছে জানানো হয়েছে তারা মরদেহ নিতে এ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানান ওই শ্রমিক নেতা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করা হলে এসআই মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি আমাদের জানা নেই। #
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৩/১০/১৯
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন