৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৫৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বৃষ্টিপাতের সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১

  • শেয়ার করুন

আজ সোমবার দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রবিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২৩, ঈশ্বরদীতে ২২, মোংলায় ২১ ও চুয়াডাঙ্গায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রবিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

গত শনিবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর অন্ধপ্রদেশ উপকূল ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে তেলেঙ্গা ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন