২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:৫১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

বাগেরহাটে ১৭ গির্জায় চলছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভবড়দিনের উৎসব

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’    উদযাপনে বাগেরহাটের বিভিন্ন খ্রিষ্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়ে নানা উৎসবের আয়োজন করা হয়েছে। জেলার ১৭টি গির্জায় প্রায় ৮ হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী নানা আয়োজনে বড়দিন উদযাপন করছেন। বেল বাজিয়ে রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্যে দিয়ে যিশুখ্রিস্টের জন্মদিন পালনের সূচনা করা হয়। এরপর ক্রিসমাস ট্রি, ক্যারোল, প্রার্থনা, আতশবাজি, যিশুর জন্মস্থান প্রতীকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, কীর্তন এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু হয়। বিভিন্ন খ্রিষ্টান মিশন ও ধর্মীয় উপাসানালয়সহ ঘর-বাড়িতে আলোকসজ্জা করা হয়েছে।

বাগেরহাট ফাতেমা রানী মারিয়া গীর্জার ফাদার ডোমিনিক হালদার বলেন, সারা বছর যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তাছাড়া সারাদিন প্রিয়জনদের শুভেচ্ছা জানানো, ভাল খাওয়া-দাওয়া ও ঘোরাঘুরি করে সময় কাটাবেন। প্রতিদিন প্রিয়জনদের সঙ্গে ভালোভাবে সময় কাটানোর প্রত্যাশা করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। বড়দিনের উৎসব সুন্দরভাবে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন