৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বরিশালে তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০

  • শেয়ার করুন

বরিশালের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটি করেছেন স্কুল ছাত্রীর বাবা সুমন মিয়া।

প্রয়াত নুশরাত জাহান নোহা (৯) আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া
গ্রামের বাসিন্দা সুমন মিয়ার সন্তান এবং দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, গেল ৫ সেপ্টেম্বর দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমিতে মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য হয় তৃতীয় শ্রেণির ছাত্রী নুশরাত জাহান নোহা।

“এ কারণে বুধবার সহপাঠীদের সামনে তাকে মারধর করেন শিক্ষক শফিকুল ইসলাম। রাতে তাদের বাড়ির ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে নোহা।”

ওসি বলেন, ধারণা করা হচ্ছে সহপাঠীদের সামনে মারধর করায় লজ্জায় সে আত্মহত্যা করেছে।

স্কুল শিক্ষক শফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি করোনার মহামারির মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে দারুল ফালাহ প্রি ক্যাডেট একাডেমি কেন খোলা হয়েছে তাও খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এছাড়া আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হবে বলে জানান ওসি আফজাল হোসেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন