১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৪

শিরোনাম
সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের সংঘর্ষে নিহত-৪

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত ও দুই জন আহত হয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীতমুখি একটি ইজিবাইকের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৪ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্যদের ঠিকানা পাওয়া যায়নি।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দূর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুইজন অর্থ্যাৎ হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়েছে। ঘটনাস্থলে ইজিবাইকের ৩ জন মারা গেছে। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছে। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন