১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৩৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

প্রেমের টানে বাংলাদেশে আসা  কিশোরীকে ভারতে ফেরত।

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
প্রেমের টানে ৮ মাস আগে সীমান্ত পথে বাংলাদেশে আসা কিশোরী শাহানা ইয়াসমিন মিন(১৪) কে উদ্ধারের পর ভারতে ফেরত পাঠিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল চেকপেস্টে হস্তান্তর করেন বেনাপোল পোর্টথানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তারা। এর আগে কিশোরীকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ইস্পেশাল ব্রান্স (সিআইডি)।উদ্ধার কিশোরী ভারতের মালদাহ জেলার চাতলা উপজেলার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগামার অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজেরর উখিয়ার  আনসারী কামাল নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক্যের কারনে সীমান্ত পথে পালিয়ে  বাংলাদেশে আসে কিশোরী।  মেয়ে পালিয়ে আসার  কিশোরীর বাবা তাকে উদ্ধারে  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে  আবেদন করেন। পরে বিষয়টি আমলে নেয় বাংলাদেশ পুলিশের  সিআইডি। পরে কিশোরীকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে কক্সবাজারের লাইট হাউজ নামে একটি এনজিও সংস্থ্যার শেল্টার হোমে রাখে। সেখান থেকে আইনী প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে মেয়ের বাবার হাতে তাকে হস্তান্তর করা হয়।
হস্তান্তর করা সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ, বিজিবির সুবেদার আরশাফ হোসেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৬ /১০ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন