২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:৩২

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষন প্রেমিকের বন্ধুদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

নগরীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে ধর্ষন প্রেমিকের বন্ধুদের। গতকাল সোমবার খালিশপুরের মদিনাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন পাবলা সবুজ সংঘ এলাকার মোঃ জয়নাল আবেদীন এর পুত্র মোঃ মেজবাহ উদ্দীন, একই এলাকার মোঃ সুজন মোল্যার পুত্র মোঃ ইমন মোল্লা, পাবলো বৈরাগীপাড়া এলাকার মোঃ মহারাজ চৌকিদারের পুত্র মোঃ শিমুল চৌকিদার।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ভিকটিম ও তার বন্ধু মারুফকে নিয়ে সোমবার ঘুরতে বের হয়। এ সময় আসামী মেজবাহ উদ্দীন তাদেরকে ডেকে নিয়ে প্রথমে দৌলতপুরে সবুজ সংঘ মাঠ এলাকায় নিয়ে যায়। পরে মেজবাহ, ইমন, শিমুল, ভিকটিম ও তার বন্ধু মারুফ ইজিবাইকে করে সেখান থেকে খালিশপুরের মদিনা বাদ এলাকায় যায়। সেখানে মারুফকে আটকে রেখে ভিকটিমকে ধর্ষন করে মেজবাহ, ইমন ও শিমুল।
এ ঘটনার পরপরই ভিকটিমের পিতা খালিশপুর থানায় মামলা দায়ের করেন মঙ্গলবার রাতে। মামলা নং ১৮; তারিখ ২০ সেপ্টেম্বর’২২।
রাতেই পুলিশ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সত্যতা শিকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে মঙ্গলবার দুপুরে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন