৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:০১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

প্রিয় চত্বর থেকেই শেষ বিদায় মোশাররফ রুবেলের

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২২

  • শেয়ার করুন

যে মাঠের ঘাস মাড়িয়ে ব্যাট-বলে নিজেকে চিনিয়েছেন, প্রতিষ্ঠিত করে নিয়ে গেছেন বিশ্ব দরবারে, হয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের একজন…আজ সেই মাঠেই মোশাররফ হোসেন রুবেল এলেন নিথর দেহে। নির্ঝঞ্ঝাট, হাসিখুশি ও দারুণ পরিশ্রমী মানুষটিকে দেখে সতীর্থরা সব সময় তার দিকে এগিয়ে যেতেন। আজ তাদের কাঁধেই প্রিয় মানুষের নিথর দেহ!

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের পর মাঠে ফেরা হয়নি মোশাররফ হোসেন রুবেলের। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মিরপুরে খেলেছিলেন শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সিতেও মিরপুরেই তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। সেই মিরপুরেই আজ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো।

শের-ই-বাংলার আকাশ ভারী তার প্রস্থানে। মাশরাফি, মাহমুদউল্লাহ, মুশফিক, এনামুল হক, আল-আমিন, শরিফুল ইসলামরা এলেন তার জানাজায়। সাবেক ক্রিকেটার আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদরাও উপস্থিত। ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, ইফতেখার মিঠু, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরীও তাকে শেষ শ্রদ্ধা জানালেন।

অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে লাশবাহী গাড়ি মিরপুর থেকে বেরিয়ে যায়। পেছনে রয়ে যায় মোশাররফ হোসেন রুবেলের স্মৃতি। শোকে মুহ্যমান প্রতিটি হৃদস্পন্দন। সাবেক অধিনায়ক আকরাম খান স্মৃতিচারণ করে শুধু বললেন, ‘একটা ভালো মানুষের যেসব গুণ থাকা দরকার রুবেলের সব ছিল। শৃঙ্খল জীবন। ভালো ক্রিকেট খেলতো। ভালো মানুষ। শিক্ষিত ছেলে। ভালো পরিবারের ছেলে। উদাহরণ দেওয়ার মতো একজন মানুষকে আজ আমরা হারালাম।’

গতকাল বিকেল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুবেল। মিরপুর শের-ই-বাংলায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বারিধারায় প্রথম জানাজা হয়।এদিন রাতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন