২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:০৩

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

প্রধানমন্ত্রী গরিব-দু:খী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন-কেসিসি মেয়র

প্রকাশিত: জুন ৪, ২০২৪

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি:

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করণের মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দু:খী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন। অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ সকল মহতী কাজের জন্য তাঁকে মানবতার মা হিসেবে আখ্যায়িত করা হয়।
সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১ টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত “প্রকল্পের উত্তম অনুশিলনে অর্জিত জ্ঞান অবহিতকরণ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসের কারিগরি সহযোগিতায় এবং অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটি খুলনা মহানগরীতে পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, দরিদ্র বান্ধব এ প্রকল্পের আওতায় মহানগরীর বস্তিবাসীসহ স্বল্প আয়ের শত শত পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য এবং তাদের সন্তানদের লেখা-পড়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সহায়তা কাজে লাগিয়ে অনেক পরিবার নিজের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে বলে সিটি মেযর উল্লেখ করেন।কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সানজিদা বেগম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু। স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ফোকাল পারসন ও কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার এবং সঞ্চালনা করেন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা। কেসিসি’র কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, ফেডারেশন ও ক্লাস্টার নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন