৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:৫৯

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২

  • শেয়ার করুন

প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সকালে পরিচালক অপূর্ব রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজিজুর রহমান বুলি উত্তরা হেলথ কেয়ার হাসপাতালে সোমবার রাত ৩টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন।

সত্তরের দশকে ‘নাচের পুতুল’ ছবিটি প্রযোজনার মাধ্যমে সিনেমা অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। তবে ছবি পরিচালনা করতে শুরু করেন ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শেষ উত্তর’ দিয়ে। প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন এ গুণী পরিচালক।

‘বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য কিংবদন্তি প্রযোজক ও পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাবেক দুই বারের সফল সভাপতি ছিলেন তিনি।

বাংলাদেশে ব্যবসাসফল সিনেমার অন্যতম প্রযোজক-পরিচালক আজিজুর রহমান বুলি। তাঁর পরিচালনায় অঞ্জনা ‘হিম্মতওয়ালী’, ‘নেপালি মেয়ে’, ‘বাপের বেটা’, ‘সন্দেহ’, ‘দেশ-বিদেশ’ ও ‘লালু সরদার’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। সত্তরের দশকে ‘নাচের পুতুল’ (পরচিালক অশোক ঘোষ) প্রযোজনা করে সিনেমাপাড়ায় বুলির আগমন। এর পর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার। সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়।

আজিজুর রহমান বুলি ১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন। তিনি উত্তরায় স্থায়ীভাবে বসবাস করতেন।প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি। সিনেমাজগতে পরিচালক, প্রযোজক পরিচয়ের বাইরেও তার আরও একটি পরিচয় আছে; আর তা হলো চিত্রনায়ক মাহমুদ কলি তার ছোট ভাই এবং চিত্র নায়িকা অঞ্জনা তার স্ত্রী। জানা যায়, আজিজুর রহমান বুলির হাত ধরেই প্রথম ঢালিউড মুভি হিসেবে ‘দেশ-বিদেশ’ সিনেমাটি হলিউডে চিত্রায়ণ করা হয়।

তাঁর নির্মিত অন্যান্য সিনেমার মধ্যে ‘শেষ উত্তর’, ‘জুলি’, ‘আমার সংসার’, ‘সমস্যা’, ‘হিম্মতওয়ালী’, ‘নবাবজাদি’, ‘মতিমহল’, ‘লাভ ইন নেপাল’, ‘শাদী মোবারক’, ‘কালু গুণ্ডা’, ‘রঙিন প্রাণ সজনী’, ‘টক্কর’, ‘রাজা-রানী-বাদশা’ উল্লেখযোগ্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন