২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:১২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকল্পের মাঝপথে ভারতকে বের করে দিল ইরান

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০

  • শেয়ার করুন

ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত একটি রেলপথ তৈরির জন্য ৪ বছর আগে ভারতের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু হঠাৎ করেই সেই প্রকল্প থেকে ভারতকে সরিয়ে দিয়েছে ইরান। এরপরই কূটনৈতিক বিশ্লেষণ থেকে উঠে এসেছে একের পর এক তথ্য।

জানা যায়, গত সপ্তাহেই ইরানের এই প্রজেক্ট কার্যকরী হয়েছে। চাবাহার থেকে জেহদান পর্যন্ত রেলপথের শিলান্যাস ইরানে সম্পন্ন হয়েছে। এই প্রকল্প ২০২২ সালে শেষ হবে। যে কাজে ইরান আর ভারতকে পাশে চাইছে না।

প্রশ্ন উঠেছে, এমনভাবে মাঝ রাস্তায় এসে ভারতের হাত ছাড়ার কারণ নিয়ে। ইরানের ক্ষোভ ও কূটনীতি উল্লেখ্য, ২০২০ সালের প্রথমের দিকে যখন দিল্লি হিংসার আগুনে জ্বলছে, তখন সিএএ নিয়ে ও দিল্লি হিংসা নিয়ে মুখ খুলেছিল ইরান। কার্যত সেই সময় ভারতের পরিস্থিতিকে খুব একটা ভালোভাবে নেয়নি সেদেশ। সমালোচনার সুরে ভারতে মুসলিমদের হত্যা নিয়ে প্রশ্ন তোলে ইরান।

এদিকে, ক্রমেই ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হতে শুরু করে। এটাও ভালভাবে নেয়নি ইরান। কাশেম সুলেমানির সেই হত্যার প্রতিশোধের আগুনে ইরান জ্বলছে! সেই পরিস্থিতিতে আমেরিকা এখন ইরানের শত্রু,আর আমেরিকার সঙ্গে চীনকে কেন্দ্র করে ভারতের সখ্যতা ইরান মানতে পারছে না।

ভারতকে সরিয়ে ইরানের সঙ্গে ২৫ বছরের একটি বড়সড় চুক্তি স্বাক্ষর করেছে চীন। যে চুক্তির মূল্য, ৪০০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের বাণিজ্যের জন্য খুব একটা সুখের বার্তা নয়। জানা গিয়েছে, ইরানের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের জন্য বহুবার তাগিদ দিলেও উপযুক্ত সময়ে কাজ শেষ করতে পারেনি দিল্লি। যা ইরানের জন্য খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছিল।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন