২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:৫২

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

পেলোসির স্বামীর ওপর ‘হাতুড়ি হামলায়’ চটেছেন বাইডেন

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২

  • শেয়ার করুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর শুক্রবারের (২৮ অক্টোবর) হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন। খবর এপির।
দেশটির কর্মকর্তাদের মতে, এক অনুপ্রবেশকারী শুক্রবার ভোরে স্পিকারের সন্ধানে দম্পতির ক্যালিফোর্নিয়ার বাড়িতে প্রবেশের পর একটি হাতুড়ি দিয়ে পল পেলোসিকে আক্রমণ করেছিল। এতে তার মাথার খুলি ভেঙে যায়।

ফিলাডেলফিয়ায় একটি প্রচার সমাবেশে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ‘কোন স্থান নেই’ এবং ‘যথেষ্ট হয়েছে আর নয়’ বলে উল্লেখ করেন।

বাইডেন মিডিয়ার রিপোর্ট উল্লেখ করে বলেন, আততায়ী ‘ন্যান্সি কোথায়’ বলে শ্লোগান দিচ্ছিল। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে মারাত্মক হামলার সময় একই শ্লোগান ব্যবহৃত হয়েছিল।

বাইডেন বলেন, ‘আমি এটি বানিয়ে বলছি না’; মিডিয়ায় ‘এই রিপোর্ট করা হয়েছে।’

পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল শুক্রবার বলেছেন, ‘আততায়ী জোর করে ডুকে পড়ে পল পেলোসিকে আক্রমণ করেছে এবং স্পিকারের সাথে দেখা করার দাবি জানিয়ে তার জীবন নাশের হুমকি দিয়েছিলো।’

প্রতিবেদনে বলা হয়েছে, পল পেলোসির (৮২) অস্ত্রোপচার করা হয়েছে এবং হাসপাতালে সুস্থ হচ্ছেন। তিনি বাড়িতে একা ছিলেন, কারণ তার স্ত্রী ওয়াশিংটনে কাজ করছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। উভয় দলের সদস্যরা রাজনৈতিক সহিংসতার সম্ভাবনা সম্পর্কে শঙ্কা প্রকাশ করেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন