২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৮:৪৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পূর্ব শত্রুতার জেরে খুলনায় নগরীতে যুবক হত্যা

প্রকাশিত: মে ৪, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীতে এস এম নেওয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ অনুমান দিক রাত ৮টায় সোনাডাঙ্গা মডেল থানাধীন ১নং বয়রা ক্রস রোডে এ ঘটনা ঘটে।

নিহত নেওয়াজ সোনাডাঙ্গা মেইন রোডের এস এম শাহজাহানের ছেলে। নিহত নেওয়াজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশের সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে ১নং বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে চুল-দাড়ি কাঁটাতে অপেক্ষা করছিলেন নেওয়াজ। সেখানে ১০-১২ জন ব্যক্তি এসে ধাওয়া দিয়ে সোনাডাঙ্গা আবাসিকের দিকে নিয়ে যায়, পরে এলোপাথাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। এসময় দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

একাধিক সূত্র জানায়, নেওয়াজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদবাজি ও ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। র‌্যাব, পুলিশের কাছে একাধিকবার অস্ত্রসহ গ্রেফতার হলেও কিছুদিন পর আবারও জামিনে এসে বিভিন্ন অপরাধে যুক্ত হন তিনি। সোনাডাঙ্গা ময়লাপোতা, খাঁ-বাড়ি ও সোনাডাঙ্গা আবাসিক এলাকায় তিনি সাধারণ মানুষ তার কর্মকাণ্ডে সর্বদা আতঙ্কিত।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, নগরীর বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নেওয়াজ মোর্শেদ নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি আরও জানান, নিহত নেওয়াজের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন