২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৭:৪৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

পুলিশ কনস্টেবলের মায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়ার ফরিদ মোল্লার মোড় এলাকা থেকে পুলিশ কনস্টেবল সুভেন্দু দাসের মা অনিমা দাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুভেন্দু নগরীর সোনাডাঙ্গা থানার ওসি’র বডিগার্ড। বুধবার বেলা তিনটার দিকে অনিমার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের সময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায় বলেও জানান খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন।
ওসি আরও বলেন, পুলিশ যেয়ে দেখে বিছানায় মরদেহটি পড়ে ছিল। নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার গলা ও কানের স্বর্ণালংকার এবং আলমারিতে থাকা গহনা পাওয়া যায়নি। মৃত অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী।
খুলনা সদর থানার ওসি আরও জানান, সুভেন্দু’র মা অনিমা দাস তার নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন। তার সাথে তার আট বছরের একটা নাতিও থাকতো। সকালে সুভেন্দুকে তার বোন মোবাইল ফোনে কল করে জানান, তার মা কল রিসিভ করছেন না। পরে তিনি ওই বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন