১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদির খান মারা গেছেন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১

  • শেয়ার করুন

পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক বিজ্ঞানী ড. আবদুল কাদের খান মারা গেছেন। রোববার (১০ অক্টোবর) সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮৫ বছর বয়সী এই গুণী ব্যক্তি।

জানা গেছে, ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বলেন, ১৯৮২ সাল থেকে তিনি ড. খান নামে পরিচিত মানুষের কাছে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষাখাতে উন্নয়নে তার যে অবদান তা কখনও ভুলবে না পাকিস্তানের মানুষ। গোটা জাতি তার কাছে কৃতজ্ঞ।

বিরোধী দলীয় নেতা শেহবাজ শরিফ বলেন, জাতি একজন সত্যিকারের বন্ধুকে হারালো, যিনি অন্তর দিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে বহু ক্ষতি হলো দেশের। তার অসাধারণ কর্মগুণ পাকিস্তানকে পারমাণবিক শক্তির কেন্দ্রে নিয়ে এসেছে।

সূত্র: ডন

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন