২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:২৭

শিরোনাম
শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা

পাইকগাছায় ৫২ বছর পূর্বে দাফনকৃত ব্যক্তির অবিকৃত লাশ উত্তোলন, ফের জানাযা শেষে দাফন

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ অবিশ্বাস্য হলেও সত্য যে, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে প্রায় ৫২ বছর পুর্বে দাফনকৃত ব্যক্তির মৃতদেহ অবিকল অবস্থায় রয়েছে। ঐ ব্যক্তির নাম মোঃ বজলুর রহমান। তিনি কপিলমুনির হাবিবনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মাদ্রাসার নতুন ভবন নির্মাণের প্রয়োজনে কবরটি অন্যত্র সরানোর সিদ্ধান্তে পরিচালনা পরিষদের অনুমতিক্রমে শুক্রবার কবর খুঁড়লে মরহুমের অবিকৃত লাশটি উদ্ধার হয়। ঐদিন জুম্মাবাদ লাশের ফের জানাযা শেষে অন্যত্র দাফন সম্পন্ন হয়।

মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য ও এলাকাবাসী জানায়, উপজেলার ঐতিহ্যবাহী হাবিবনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ বজলুর রহমানের মৃত্যু হলে ১৯৬৮ সালে মাদ্রাসা চত্ত্বরেই তার দাফন সম্পন্ন হয়। সম্প্রতি মাদ্রাসার নতুন ভবনের অনুমোদন হয়। তবে স্থান সংকটে মাদ্রাসা চত্ত্বর থেকে প্রতিষ্ঠাতার কবরটি অন্যত্র সরানোর সিদ্ধান্ত গৃহিত হয়। সে মোতাবেক শুক্রবার সকালে কবরটি খুঁড়ে সেখানে ৫২ বছর আগে দাফনকৃত মোঃ বজলুর রহমানের অবিকৃত লাশটি উদ্ধার হয়। মূহুর্তেই খবর পেয়ে লাশটি এক নজর দেখার জন্য এলাকাবাসীর ভীঁড় বাড়ে। জুম্মাবাদ লাশের ফের জানাযা শেষে অন্যত্র তার দাফন সম্পন্ন হয়েছে।

এব্যাপারে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুস সাত্তার বলেন, বিষয়টি তিনিও শুনেছেন এছাড়া ৫২ বছর আগে মৃত মোঃ বজলুর রহমান দুনিয়ায় ভাল কাজ করেছিলেন। যার ফলে এখনও তার লাশ অবিকৃত অবস্থায় রয়েছে। এটা কোন খারাপ লক্ষণ নয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন