২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:৪৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় খুলনা বিভাগীয় কমিশনার

প্রকাশিত: আগস্ট ৭, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ,পাইকগাছাঃ খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, কোভিড-১৯ এর ভয়াবহতা বৃদ্ধির আগেই মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শিতার কারণে ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে। বিদেশের কথা উদ্বৃতি দিয়ে তিনি বলেন, তারা রোগ সনাক্ত করতে পেরেছে কিন্তু বাঁচাতে পারেননি। কিন্তু বাংলাদেশ স্বল্প টেষ্টের মধ্য দিয়েও আমাদের মৃত্যুর হার ১.৩। স্বাভাবিক প্রতিযোগিতার মধ্য দিয়ে অ-স্বাভাবিককে আমরা জয় করে চলেছি। সৃষ্টিকর্তা আমাদের মেহেরবানী করেছে বলে আমরা ভাল আছি। তিনি বলেন, আমাদেরকে কোভিড-এর সাথে বসবাস করতে হবে, চলতে হবে। তিনি আরো বলেন, খাদ্য নিরাপত্তার জন্য আমাদের কৃষি জমিকে বাঁচিয়ে রাখতে হবে। মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে। আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি জমিকে সংরক্ষণ করতে হবে।

তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নীতিশ চন্দ্র গোলদার, অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহিন বিন জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ফরিদ উদ্দীন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।

এর আগে বেলা ১১টায় প্রধান অতিথি সরকারি অর্থায়নে নির্মাণাধীন হিতামপুর জামে মসজিদ পরিদর্শন করেন ও মসজিদ নির্মাণ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্ট বিরোধ নিস্পত্তি করেন। পরে তিনি পুরাইকাটির কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন