১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫৭

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় পাখি সংরক্ষনে গাছে গাছে পাখির বাসা স্থাপন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে ও পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা,গদাইপুর, বোয়ালিয়া মোড় ও নতুন বাজার এলাকায় পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় প্রধান অতিথি ছিলেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, উপস্থিত ছিলেন,সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী,রাবেয়া আক্তার মলি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান, তৃষা বিশ্বাস, লিনজা আক্তার, পুষ্পিতা শীল,পরিবেশ কর্মী আব্দুল বারিক, কার্তিক মণ্ডল, কওছার আলী প্রমুখ।

বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ।পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা।

উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে।মাঠ সভায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচরণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন