১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সন্ধ্যা ৬:৪৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

পাইকগাছায় জাল টাকাসহ মা-ছেলে আটক!

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় ৫ হাজার জাল টাকা সহ মা ও ছেলে আটক হয়েছে। রোববার দুপুরে গড়ইখালী ইউপি’র বগুড়ারচক খেয়াঘাটস্থ একটি মুদি দোকান থেকে মালা-মাল ক্রয় করে হাজার টাকার জাল নোট খুচরা করার সময় স্থানীয়রা দু’জনকে আটক করে বাইনবাড়ী ক্যাম্প পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক নুর মোহাম্মদ ( ৩৫) ও আয়েশা বিবি ( ৬০) উপজেলার সিমান্তবর্তী কয়রার উপজেলার হরিনগর-হড্ডা গ্রামের ইব্রাহীম সানার স্ত্রী ও ছেলে। স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন গাইন জানান, মা আয়েশা স্থানীয় সোহরাব গাইনের মুদি দোকান থেকে মাল নিয়ে একটি হাজার টাকার নোট খুচরা করে টাকা ফেরৎ দিতে বলেন। হাজার টাকার নোট নিয়ে দোকানীর সন্দেহ হলে স্থানীয় লোকজন ডেকে টাকার বিষয় নিশ্চিত হয়ে তাকে আটক করে।

একটু পরে ছেলে নুর মোহাম্মদ পরিচয় গোপন করে ঘটনাস্থলে এসে বৃদ্ধ মহিলাকে ক্ষমা করে ছেড়ে দিতে বললে স্থানীয়দের সন্দেহ বেড়ে যায়। এক পর্যায়ে জানাজানিতে তাদের মা-ছেলের পরিচয় মেলে। খবর পেয়ে ক্যাম্প পুলিশের ইনচার্জ এসাআই মনির হোসেন দু’জনকে আটক করে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আশরাফুল আলম জানান, আটককৃতদের কাছ থেকে ৫ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে এবং এ চক্রে জড়িতদের ধরার চেষ্টা করা হচ্ছে। রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন