৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৯:৪৩

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

পাইকগাছার কৃতি সন্তান মনিরা’র উপ-পুলিশ কমিশনারে পদোন্নতি

প্রকাশিত: জুন ১৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছা: পাইকগাছার কৃতি সন্তান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে উপ-পুলিশ কমিনশার পদে পদোন্নতি লাভ করেছেন পাইকগাছার কৃতি সন্তান মনিরা সুলতানা শিমুল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বারক নং ৪২৪,তারিখ-১৮.০৬.২০২০ প্রজ্ঞাপনে উপ-পুলিশ কমিনশার হিসাবে মনিরা সুলতানা শিমুল এর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মনিরা সুলতানা শিমুল, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান সরদারের মেয়ে। মাতা মৃত মজিদা খাতুন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে শিমুল সকলের ছোট।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ-বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ২৫তম বিসিএস ক্যাডারে এএসপি হিসাবে ২০০৬ সালে পুলিশে যোগদান করেন তিনি।

মনিরা সুলতানার স্বামী একজন ব্যাংক কর্মকর্তা। তাদের ২ ছেলে রয়েছে।

এর আগে তিনি খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে কর্রমত ছিলেন। বর্তমানে তিনি পদোন্নতি লাভ করে খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিনশার হিসাবে কর্মরত আছেন।
তিনি সবার কাছে তাঁর এবং তাঁর সন্তান ও পরিবারের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন