২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:২১

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

নড়াইলে কৃষককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩

  • শেয়ার করুন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে বিশ্বাস (৩৬) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার বিকেলে মারপিটের এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল মারা যান তিনি।

নিহত সুফল কল্যাণপুর গ্রামের অনিল বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সুফল জমি থেকে পাট কেটে আনছিলেন সুফল। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের রোস্তম শেখ ও তার দুই ছেলে তমাল শেখ ও রুবেল শেখ হাতুড়ি, লোহার রড দিয়ে সুফলকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত সাড়ে ১০টার দিকে সুফল মারা যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন