১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

নৌ মহড়ার আকাশসীমা থেকে ৩ মার্কিন বিমান হটিয়ে দিল ইরান

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০

  • শেয়ার করুন

আমেরিকার দু’টি পাইলটবিহীন কমব্যাট বিমান বা ড্রোন ও একটি সামরিক বিমানকে নিজের বিমান প্রতিরক্ষা অঞ্চলের আকাশ থেকে হটিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এসব বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে চলমান নৌমহড়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল। খবর- পার্সটুডে’র।

ইরানের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, পারস্য উপসাগরে চলমান নৌমহড়ার দ্বিতীয় দিনে শুক্রবার ওই মহড়ার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন সামরিক বিমান পি-৮ পোসেইডন, একটি এমকিউ-৯ ড্রোন ও একটি আরকিউ-৪ ড্রোনকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করা হয়। মহড়ার আকাশসীমা- এয়ার ডিফেন্স জোন বা এডিজেড-এ অনুপ্রবেশ করার বহু আগে থেকে ওই তিন বিমানের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বিবৃতিতে আরও বলা হয়, এডিজেড-এর আকাশসীমায় অনুপ্রবেশ করার পর এসব মার্কিন বিমানটি সামনে অগ্রসর না হতে কয়েক দফা সতর্ক সংকেত পাঠানো হয়। কিন্তু তা না শোনার পর ইরান তার নিজস্ব ড্রোন ‘কাররার’কে আকাশে ওড়ায়। এ পর্যায়ে এই ইরানি ড্রোনের তাড়া খেয়ে মার্কিন বিমানগুলো এডিজেড-এর আকাশসীমা ত্যাগ করে।

উল্লেখ্য, পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে জুলফিকার-৯৯ নামক এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য তারা এ মহড়া চালাচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন