১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১২:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

নবনিযুক্ত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫

  • শেয়ার করুন

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) তারিখ দুপুর ১২টায় থানার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক রাজু আহমেদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা এবং সাংবাদিক মোঃ সিরাজুল ইসলাম।

আলোচনাকালে ওসি গোলাম কিবরিয়া বলেন, দেবহাটা থানায় দায়িত্ব পালনকালীন সময়ে কোনো অপরাধীর জন্য ছাড় থাকবে না। যে-ই অপরাধ করুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। দেবহাটাকে অপরাধমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সকলের প্রতি আহ্বান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশে থেকে সহযোগিতা করুন।
সভায় অংশগ্রহণকারীরা ওসি মহোদয়ের সাহসী বক্তব্য ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দেবহাটার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন