২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৫৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

দৈনিক দেশ সংযোগ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩

  • শেয়ার করুন

১৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে দৈনিক দেশ সংযোগ পত্রিকায় জুয়ার নগরী খুলনা-সাথে আছে মাদক আর দেহ ব্যবসা : প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

খুলনা মেট্রোপলিটন পুলিশ বর্তমানে বাংলাদেশ পুলিশের একটি স্বনামধন্য ইউনিট। এক্ষেত্রে, কেএমপি’র পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, আট থানার অফিসার ইনচার্জদের জড়িয়ে দৈনিক দেশ সংযোগ পত্রিকা যে খবর প্রকাশ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, কেএমপিতে বর্তমানে জুয়া, মাদক, দেহ ব্যবসা এবং পুলিশের ব্লাকমেইলিং সংক্রান্ত কোন স্পট নেই। এ বিষয়ে সর্বদা থানা এলাকায় গোয়েন্দা বিভাগ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্তৃক নিবিড় মনিটর করা হচ্ছে এবং প্রতিনিয়ত এতদসংক্রান্তে অভিযান পরিচালিত হচ্ছে। কে বা কারা প্রতিহিংসাপরায়ন হয়ে এবং হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এহেন সংবাদ প্রকাশ করেছেন। এতে খুলনা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে বিধায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশিত সংবাদ প্রত্যাহারের যথাযথ ব্যবস্থা নিবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন